চরভদ্রাসনে দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২০:৪২
 
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। মঙ্গলবার দুপুর দুইটায় উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ও দুস্থ ৮ পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন ও গাজিরটেক ইউনিয়ন পরিষদের ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়।
 

ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা সিদ্দিকা, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা, মো. শাহজাহান মোল্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।