ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবিতে ২ গরু ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২২:০৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া বিলে মঙ্গলবার সন্ধ্যায় নৌকা ডুবিতে দুই গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এ সময় ১৬টি গরু মারা গেছে।
 
জানা গেছে, নবীনগর উপজেলার বাইশমৌজা বাজার থেকে গরু নিয়ে নৌকায় করে ব্যবসায়ীরা নবীনগর উপজেলার কাজেল্লা গ্রামে যাচ্ছিলেন। পথে নৌকাটি ডুবে যায়।  এ সময় দুই গরু ব্যবসায়ী নিখোঁজ হন।
 
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, নৌকা ডুবিতে ১৬টি গরু মারা গেছে ও দুই ব্যবসায়ী নিখোঁজ রয়েছে বলে শুনেছি।