রাজধানীতে শিবিরের ১৪ নেতা-কর্মী আটক

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১১:৪২
 
রাজধানীর হাজারীবাগের মেসে অভিযান চালিয়ে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার ভোর চারটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
আটককতৃদের কাছ থেকে লিফলেট ও শিবিরের প্রকাশিত বই উদ্ধার করা হয়েছে।
 
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান জানান, রাতে মধুবাজার এলাকার কয়েকটি মেসে অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে শিবিরের উচ্চ পদের কোনো নেতা রয়েছে কি না তা তদন্ত করা হবে।