মুরাদনগরে জাল টাকাসহ গ্রেফতার নারী কারাগারে

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১২:০০
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজি চালিত একটি  অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯৫ হাজার টাকার জাল নোটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার স্বপনা বেগম (৩০) উপজেলার হায়দরাবাদ গ্রামের মনির হোসেনের স্ত্রী।
 
মঙ্গলবার বিকেলে উপজেলাধীন মাধবপুর-দৌলতপুর সড়কে  জানঘর গ্রামের চেয়ারম্যান বাড়ির সামনে তল্লাশি অভিযানে এসব জাল টাকাসহ ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।
 
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান,  স্বপনাকে মঙ্গলবার বিকালেই কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।