বাসের ধাক্কায় সহকর্মী চিকিৎসক নিহতদের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করেছে। সহকর্মীদের দাবি, ঘাতক চালককে অবিলম্বে গ্রেফতার করা হোক।
বুধবার দুপুর ১২টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মিরপুর সড়ক অবরোধ করা হয়।
মঙ্গলবার দুপুরে কলাবাগান বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার সময় মিরপুর লিঙ্ক পরিবহনের একটি বাসের ধাক্কায় তৃষ্ণা মদব (২৫) নিহত হন। তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ইন্টার্নিশিপ সম্পন্ন করে ঢাকা মেডিকেল কলেজে মাস্টার্স কোর্স করছিলেন।
শেরেবাংলা থাানার ওসি গোলাল গণেশ বিশ্বাস বলেন, চিকিৎসক ও শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে। পরে তারা তাদের দাবি জানিয়ে সেখানে স্লোগান দেয়।
অন্যদিকে কলাবাগান থানার ওসি ইয়াসির আরাফাত জানান, কৃষ্ণা মদব নিহতের ঘটনায় তার স্বামী কিংশুক ঘোষ একটি মামলা করেছেন। পুলিশ বাসটি আটক ও চালকের সহকারী মোরশেদকে গ্রেফতার করেছে।
