স্বরূপকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে মো. সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
জানা গেছে, বুধবার দুপুর ৩টার দিকে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে টিনের চালের ওপরের পাতা পরিষ্কার করতে গিয়ে সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহাগ উপজেলার মুনিনাগ গ্রামের মো. আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি ইসলামী ব্যাংকের এটিএম বুথের গার্ড ছিল।
