জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটে আটক ৪

আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৯:২৬
 
সিলেট নগরী থেকে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি জিয়াউল হক জানান, বুধবার দুপুরে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনই নাম ঠিকানা প্রকাশ করা হবে না। তাদেরকে নিয়ে আরো কয়েকটি স্থানে অভিযান চালানো হবে।