চট্টগ্রামে ইয়াবা ও মদসহ গ্রেফতার ৬০

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:১৫
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে পাঁচ হাজার ৯২০ পিস ইয়াবা বড়ি এবং ৩০ লিটার চোলাই মদসহ ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সব গ্রেপ্তার ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ১১টি মামলা রুজু করা হয়েছে।