সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৪১

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৪:৫৭
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ছয় কর্মীসহ ৪১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে, সাতক্ষীরা সদর থানায় ১৯ জন, কলারোয়ায় দুইজন, তালায় তিনজন, কালিগঞ্জে পাঁচজন, আশাশুনিতে চারজন, শ্যামনগরে চারজন, দেবহাটায় তিনজন ও পাটকেলঘাটায় একজনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।