ট্রাম্পবিরোধী প্রচারণায় ‌‘বাংলাদেশ’ নিয়ে হিলারির কৌশল

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৮:৪৩
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে একটি বিজ্ঞাপন তৈরি করেছে হিলারি ক্লিনটনের ডেমোক্রেটিক দল। সেখানে ট্রাম্পের ব্যবসা ও আউটসোর্সিংয়ের কথা তুলে ধরা হয়েছে। বিজ্ঞাপনের আউটসোর্সিংয়ে বিষয়ে কথা বলার সময়ে এসেছে বাংলাদেশের নাম। 
 
ট্রাম্পের একটি পুরনো ভিডিও ব্যবহার করে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। ভিডিওর শুরুতে ডেভিড লেটারম্যান ট্রাম্পকে দুইটি শার্ট দেখিয়ে সে সম্পর্কে জিজ্ঞাস করা হয়। উত্তরে ট্রাম্প বলেন, আমি জানি না এগুলো কোথা থেকে তৈরি হয়েছে। যেকোনো এক জায়গায় হয়েছে। তবে এগুলো সুন্দর। 
 
এসময় পর্দায় লেখা ভেসে ওঠে, ‘তিনি (ট্রাম্প) জানেন এটি কোথায় তৈরি হয়েছে। 
 
এরপর ভিডিওটি আরো কাছে নিয়ে দেখানো হয়। সেখানে দেখানো হয় এটি বাংলাদেশের তৈরি। এসময় ট্রাম্প বলেন, এটা ভাল। বাংলাদেশে আমরা মানুষের কর্মসংস্থান করেছি। তাদেরও কাজের সুযোগ দেয়া উচিত। 
 
এরপই পর্দায় ভেসে ওঠে ‘তার (ট্রাম্প) নামযুক্ত পণ্য ১২টি দেশে উৎপন্ন হয়।
 
লেটারম্যান কিছু টাই হাতে নিয়ে বলেন, এগুলো চীনে তৈরি হয়েছে। পরে পর্দায় দেখা যায় ‘মেক আমেরিকা গ্রেট এগেইন?’
 
সম্প্রতি ডেমোক্রেটিক দলের এক প্রচারণায় ট্রাম্পের আউটসোর্সিংয়ের বিষয়টি নিয়ে কথা তোলা হয়। খবর: ইউএস টুডে।