রাজশাহীতে শিক্ষার্থীদের জঙ্গিবাদ বিরোধী শপথ

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৫:৩৩
রাজশাহী মহানগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গিবাদের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করালেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। 
 
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ শপথবাক্য পাঠ করান।
 
অনুষ্ঠানের শুরুতে সম্মলিত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণের পর ‘জঙ্গিবাদ নিপাত যাক, সুস্থ জীবন ফিরে পাক’, ‘সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’, ‘ঐক্য ও সাম্যের গান গায়, মহৎ উন্নত জীবন চাই’ ইত্যাদি স্লোগানে কোর্ট শহীদ মিনার চত্বর মুখোরিত করে তোলে মহানগরীর স্কুল ও মাদ্রাসা থেকে অংশ নেয়া শিক্ষার্থীরা।