নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পিরিজকান্দি মাইলবাসা কড়–ইতলা রেলক্রসিং পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা রাজপ্রাসাদ গ্রামের সোলমান মুন্সীর বাড়ির রাজমেস্ত্রী মো. সামাদ মিয়া (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে স্বামী-স্ত্রী পাশের মেড়াতলী গ্রামে রোজিনা বেগমের মায়ের মৃত্যুবার্ষিকীতে যাচ্ছিলেন। পিরিজকান্দি মাইলবাসা কড়–ইতলা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
