জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার গ্রেফতার

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৮:২৪
বগুড়ার শিবগঞ্জ থেকে জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলীয় কমান্ডার আব্দুল মজিদকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার ভোরে শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগাড়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মজিদ ওই গ্রামের আব্দুল রশিদ মণ্ডলের ছেলে।
 
বৃহস্পতিবার তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।  রোববার আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে ।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বলেন, সাবেক সেনা সদস্য আব্দুল মজিদ রংপুর ও রাজশাহী বিভাগের জেএমবির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পুলিশের তালিকাভুক্ত পলাতক জেএমবির নেতা।