মহেশপুরের সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১২:৫৯
ঝিনাইদহের মহেশপুর উপজেলার  কাটাখালী নামক স্থানে ট্রাক উল্টে  নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে।
 
জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে উপজেলার কাটখালীতে কাঁচামাল ভর্তি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের বিল্লাল হোসনের ছেলে হাশেম (৪২), একই গ্রামের নিয়ামত হোসেনের ছেলে মুস্তাক (৪৫), জীবনগর উপজেলার উথলী বাজারপাড়ার মোহন আলীর ছেলে লিটন (৩২), একই উপজেলার সেনেরহুদা গ্রামের মৃত আব্দুল হাশেমের ছেলে মুনজীল (৪৫) ও একতারপুর গ্রামের নজর আলীর ছেলে মহিন(৫০) এবং  আহতরা জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের লিটন আলী (২৫) ও দামুড়হুদা উপজেলার সাধু মন্ডলের ছেলে সাত্তারের (৬৫) মধ্যে লিটন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।