চট্টগ্রামের লালখান বাজার ইস্পাহানি মোড় এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আবদুল মজিদ জুয়েল (২৬) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ঢাকার ডেমরার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে এবং ইস্টার্ন রিফাইনারির কর্মী বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, আবদুল মজিদ জুয়েল এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে হালিশহরের বাসায় ফিরছিলেন। কাজীর দেউড়ি মোড় থেকে ইস্পাহানি মোড়ের দিকে আসার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে পেছনে বসা জুয়েল রাস্তায় ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক আহত জুয়েলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
