দিনাজপুরে হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন যুবলীগের সভাপতি সুজনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পুকুর নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালদার ইউনিয়নের বৈগ্রামে এ ঘটনা ঘটে। সুজন একই গ্রামের মৃত সেলিম উদ্দিন সরদারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, একটি পুকুর নিয়ে একই বংশের কয়েকজন শরিকের সঙ্গে সুজনের পরিবারের বিরোধ ছিল। এনিয়ে সকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন সুজনকে কুপিয়ে হত্যা করে।
