ঝিনাইদহে বিশেষ অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে চার জামায়াত কর্মী রয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ।
