‘যার যার অবস্থান থেকে কাজ করলে জঙ্গিবাদ নিমূর্ল সম্ভব’

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৫:২২
 
জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যমত করে কোনো লাভ হবে না। যার যার অবস্থান থেকে জঙ্গিবাদ দমন করলে এটি নির্মূল করা সম্ভব। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে পুলিশের আইজি এ কে এম  শহীদুল হক এসব কথা বলেন।
 
আলেম সমাজের উদ্দেশে এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবাদ সম্পর্কে তরুণ সমাজের কাছে সঠিক ব্যাখ্যা জানাতে হবে। এতে করে তরুণ সমাজ ধর্মীয়ভাবে বিভ্রান্ত হওয়া থেকে মুক্তি পাবে। 
 
জঙ্গিবাদ দমনে তিনি আরো বলেন, ব্লগারদের তাদের ব্লগে উসকানিমূলক বক্তব্য পরিহার করতে হবে। তরুণ সমাজকে ধর্মীয় অপব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে।