প্রশিক্ষণপ্রাপ্ত হাতিতেও বশ মানেনি বন্য হাতিটি

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০০:৪৪
ভারতীয় উদ্ধারকারী দল গতকাল পর্যন্ত বন্য হাতিটি উদ্ধার করতে পারেনি। তারা ঢাকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একটি হাতিকে এনে ওই বন্য হাতির কাছে পাঠায়। কিন্তু বন্য হাতিটি তাতেও বস মানেনি। ফলে গতকাল শনিবার উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করা হয়।
 
এ দিকে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী গ্রামে অবস্থান করছে বন্য হাতিটি। গতকাল ভোরে হাতিটি নদী পার হয়ে লোকালয়ে প্রবেশ করে। তারপর থেকে ভাটিয়ানী, চরভাটিয়ানী, উত্তরপাড়া, আনারবাড়ি ঘাট এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ভারতীয় উদ্ধার অভিযান দলের প্রধান রীতেস ভট্টাচার্য জানান, হাতিটিকে ডাঙায় নিতে পারলে খুব সহজে উদ্ধার করা যাবে। এর জন্য যমুনা সার কারখান থেকে ক্রেন, ভারতীয় ও দেশীয় ২২ জন প্রশিক্ষিত সদস্য প্রস্তুত আছে।
 

লোকালয়ে হাতি ঢুকে পড়ায় সিধুলী ইউপি চেয়ারম্যান মাহাবুল আলম মিরণ জানান, অবিলম্বে হাতিটিকে উদ্ধার করা প্রয়োজন। না হলে ব্যাপক ক্ষতির পাশাপাশি প্রাণহানিও ঘটতে পারে। অপরদিকে জেলা প্রশাসক এলাকায় মাইকিং করে লোকজনকে সর্তক করে দিয়েছে। পুলিশ পাহারা চলছে।