দুমকিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০২:১০
উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের টিএন্ডটির পূর্ব পাশে জলিশা গ্রামের মুক্তিযোদ্ধা সোহরাব শরীফের বাড়ি হতে বোর্ড স্কুল পর্যন্ত সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। সড়কটিতে ইটের সলিং করার জন্য এক ফুট গভীর করে রাস্তাটি খোঁড়া হয়। কিন্তু দীর্ঘদিনেও আর কাজ শুরু হয়নি। এতে  কাদাজলে একাকার হয়ে গেছে সড়কটির পুরো অংশ। ফলে চলতি বৃষ্টির মৌসুমে এলাকাবাসী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ বেড়েই চলেছে। বিশেষ করে বৃদ্ধ ও স্কুলগামী কোমলমতী শিশুদের দুর্ভোগের সীমা নেই। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।
 
এদিকে শনিবার সকাল ১১টার দিকে এলাকাবাসী প্রতিবাদ জানিয়ে সড়কটিতে বীজ বপন করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই সড়ক বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। এতে এক বৃদ্ধা মারাত্মকভাবে আহত হন। পরে  হাসপাতালে ভর্তি করানো হয়। এলজিইডির উপজেলা প্রকৌশলী দিলীপ কুমার জানান, ‘এক সপ্তাহের মধ্যে ঠিকাদার ওই সড়কে বালু ভরাট করবে।’