চট্টগ্রামের সাগরিকা থেকে জঙ্গি সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রণজিৎ বড়ুয়া জানান, জঙ্গি সন্দেহে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার একটি বাসা থেকে দুইজনকে আটক করা হয়েছে। তারা আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায় নি।
ইত্তেফাক/কেকে/এমআই
