মাধবপুরের মিঠাপুকুর গ্রাম থেকে পাঁচ লাখ টাকার ১৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। রবিবার সকালে এ গাঁজা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মনতলা কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবির জোয়ানরা মিঠাপুকুর এলাকায় অভিযান চালায়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত গাঁজার মূল্য পাঁচ লাখ হবে বলে কোম্পানি কমান্ডার জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
