সাতকানিয়ায় শপথ নিলেন ১৬ ইউপি চেয়ারম্যান

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৫:০০
 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৬ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ করেছেন। রবিবার বেলা সোয়া ১১টায় জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
 
চট্টগ্রামের জেলা প্রসাশক মেজবাহ উদ্দিন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএস