আদমদীঘিতে মসজিদের ইমামকে হত্যার হুমকি

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৫:৪৬
 
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর পুরাতুন জামে মসজিদের ইমাম মোতাহার হোসেনকে উড়োচিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় রবিবার মোতাহার হোসেন থানায় জিডি করেছেন।
 
জানা যায়, চাঁপাপুর পুরাতন জামে মসজিদের ঈমাম হাফেজ মোতাহার হোসেন গত ৪/৫ বছর ধরে ঐ মসজিদে ইমামতি করছেন। শুক্রবার মাগরিবের নামাজের পর মসজিদের মোয়াজ্জেম আজাদ হোসেন দরজা খুললে মোতাহারের নামে একটি খাম পড়ে থাকতে দেখেন। খামের ভেতর থাকা চিঠিতে তাকে হত্যার হুমকি দেয়া হয়।
 
আদমদীঘি থানা অফিসার ইনচার্জ শওকত কবির জিডির কথা নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এএস