রবিবার পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট শুরুর কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়। তবে অল্প কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দীর্ঘ ১৭ বছর পর পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা ছিল উল্লসিত। তরুণ ভোটাদের পাশাপাশি ভোট দিয়েছেন বয়স্করা।
যারা অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না তারাও স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। তবে নিজের পায়ে নয়। চলাফেরা করতে পারে না বলে কেউ ছেলের কাধে চেপে, কেউ নাতির কোলে ভর দিয়ে কেউ বা এসেছেন ছেলে বউয়ের হাত ধরে। তবে ভোট দিতে পেরে সবার মুখেই হাসি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত।
দৈনিক ইত্তেফাক/ এমএইচ
