বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১০:৫৫
দিনাজপুরের বিরামপুর উপজেলায় রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
 
সোমবার রেল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বিরামপুর রেলস্টেশনে রেখেছে।
 
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিরামপুর রেলস্টেশনের অদূরে ২নং ডাউন সিগনালের কাছে রাজশাহী থেকে পার্বতীপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই বৃদ্ধের মৃত্যু হয়। প্রায় ৬০ বছর বয়সী ফর্সা বর্ণ ও পাকা চুলের ওই বৃদ্ধের পরনে হাফ সার্ট ও লুঙ্গি ছিল।
 
পার্বতীপুর জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ