পাকিস্তানে হাসপাতালে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৪২

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৪:২৯
পাকিস্তানে কোয়েটার নামক স্থানে একটি বেসামরিক হাসপাতালে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল কাশি নিহতের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল। হামলায় বেলুচিস্তানের সাবেক বার প্রেসিডেন্ট বাজ মুহাম্মদ কাকার আহত হন। 
 
বিলাল কাশির দেহ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। সেখানে জড়ো হয়েছিলেন আইনজীবী ও সাংবাদিকরা। বিস্ফোরণে আহতদের বেশিরভাগ আইনজীবী। 
 
পুলিশ বলেছে, বিস্ফোরণের পর অজ্ঞাতনামা এক ব্যক্তি গুলি ছুড়তে থাকে। হাসপাতালের জরুরি বিভাগের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 
 
নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর: ডন ও জিও টিভি।
 
 
 
ইত্তেফাক/এএস/এমআই