বগুড়ার গাবতলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার জয়ঘোগা আদর্শ গ্রামের আব্দুল মজিদের ছেলে মিজানুর রহমান, সারোটিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে এনামুল হক ও একইগ্রামের মৃত আফসারের ছেলে আব্দুল কাফি।
গাবতলী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কান্তি কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মিজানুর রহমান জিআর মামলার (নং ০১/১৬ গাবতলী) ওয়ারেন্টভুক্ত আসামি। অপর দু’জন মাদকসেবী। তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
ই্ত্তেফাক/এমআই
