গ্রিন টি দূর করবে ব্রণ

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১২:১৬
স্বাস্থ্য ও ত্বক ঠিক রাখতে গ্রিন টির ভূমিকা আছে তা অনেকেই জানেন। পান করার পাশাপাশি ত্বক, চুল ও চোখের যত্নে গ্রিন টি বেশ উপকারী।
 
রূপচর্চা বিষয়ক ওয়েবসাইটে গ্রিন টির কয়েকটি উপযোগি ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। নিচে এর আলোচনা করা হলো।
 
ব্রণের দাগ দূর:
 
অনেক নামিদামি ব্র্যান্ডের ক্রিমও ব্রণের জেদি দাগ দূর করতে ব্যর্থ হয়। সে ক্ষেত্রে গ্রিন টি বেশ কার্যকর। গরম পানিতে গ্রিন টি ভিজিয়ে রাখতে হবে। পরে পানি আলাদা করে তা ঠাণ্ডা করতে হবে। মুখ ধুতে ওই পানি ব্যবহার করুন। কিন্তু মুখ ধুয়ে মুছে ফেলবে না। পানি মুখে শুকাতে দিন, এতে ত্বক গ্রিন টি শুষে নিবে। এভাবে নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ হালকা হয়ে আসবে।
 
 
 
ইত্তেফাক/এমআই