আরও দুই উইন্ডোজ ১০ আপডেট আনবে মাইক্রোসফট

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৩:৪৭
চলতি বছর তৃতীয় ও চূড়ান্ত বারের মতো আপডেট প্রকাশের পর আগামী বছর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য আরও দুটি বিশেষ আপডেট আনার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
 
মার্কিন প্রতিষ্ঠানটির আইটি বিভাগের কর্মকর্তারা এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছেন।
 
শনিবার ওই ব্লগ পোস্টে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, '২০১৬ সালের জন্য এটিই হবে উইন্ডোজ ১০ এর সর্বশেষ ফিচার আপডেট। ২০১৭ সালে অপারেটিং সিস্টেমটির আরও দুইটি বিশেষ আপডেট আনা হবে।'
 
ওই পোস্টে উইন্ডোজ ১০ এর পরবর্তী ফিচার আপডেট ২০১৭ সালের শুরুতে বসন্তের আগেই আনা হবে বলা হলেও কী ধরনের আপডেট আনা হবে তা জানায়নি মাইক্রোসফট।