কুমিল্লায় পাঁচ জাতের কালো ধানের চাষ!

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৫২

কালো চাল থেকে সবুজ পাতার ধানের চারা এবং কালো ধান থেকে বেগুনী পাতার ধানসহ বিদেশি পাঁচ জাতের কালো চালের (ব্ল্যাক রাইস) ধান চাষ করেছেন কুমিল্লার উদ্ভাবনী কৃষক মনজুর হোসেন। এছাড়া এবার তার জমিতে ওই পাঁচ জাতের ধানের ফলন ভালো হয়েছে জেলায়। সরেজমিনে জানা গেছে, জেলার আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকার কৃষক মনজুর গত বোরো মৌসুমে আড়াইশ গ্রাম ওজনের নাম না জানা বেগুনী পাতার ধান (পারপেল রাইস) সংগ্রহ করে বীজ উত্পাদনের পর তার জমিতে চাষ করে সফল হন। এবার আমন মৌসুমে জাপানে উত্পাদিত এক কেজি কালো চাল তিনি ঢাকার একটি সুপার মার্কেট থেকে এক হাজার টাকায় সংগ্রহ করেন এবং স্থানীয় কৃষি কর্মকর্তার দিক-নির্দেশনা অনুযায়ী পদ্ধতি প্রয়োগ করে এক কেজি চাল থেকে ৩২টি চারা উত্পাদন করে জমির এক কোণে রোপণ করেন। এছাড়া তিনি বিভিন্ন মাধ্যমে থাইল্যাণ্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভারতের আসামে উত্পাদিত আরও চার জাতের কালো চালের ধান সংগ্রহ করে বীজ উত্পাদনে নিজের জমিতে চাষ করেছেন।