হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন!

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২১:৪৮

হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক ঝগড়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব হাসেরগাঁও গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তারের (২২) সাথে পারিবারিক বিষয় নিয়ে স্বামী জসিম উদ্দিনের ঝগড়া হয়। এক পর্যায়ে রাতে ঝগড়ার পর স্ত্রীকে শ্বাসরোধে স্বামী হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

খবর পেয়ে শুক্রবার সকালে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তার স্বামী জসিম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।