কেশবপুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে বাবা-ছেলেসহ নিহত ৫

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৮:২২
যশোরের কেশবপুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে বাবা-ছেলেসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।
 
সোমবার বিকালে কেশবপুর উপজেলার শাহাপুর গ্রামের মাছ ব্যবসায়ী ওজিয়ার রহমানের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের বাঁশ-তক্তা খুলতে গিয়ে ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের কলিম গাজীর ছেলে ইকবাল, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে আবদুল হামিদ, সরসকাঠি গ্রামের রাজ আলী গাজীর ছেলে আবদুল আহাদ ও তার ছেলে শফিকুল এবং ‍মির্জানগর গ্রামের আবদুল জলিলের ছেলে আল-আমিন।  
 
জানা গেছে, সোমবার বিকালে পাঁচ শ্রমিক ওজিয়ার রহমানের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের বাঁশ-তক্তা খুলছিলেন। এক পর্যায়ে ধসে তারা সেপটিক ট্যাঙ্কের মধ্যে পড়ে যান। এ সময় ট্যাঙ্কের মধ্যে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।
 
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।