সোনাতলায় জামানত হারালেন বিএনপি প্রার্থী

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৮:৪১
বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এটিএম গোলাম রকিব।
 
রবিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৫০১ ভোট। জামানত রক্ষায় বিএনপির প্রার্থীর এক হাজার ৭১৩ ভোট প্রয়োজন ছিল। কিন্তু তিনি তা পাননি।
 
বিএনপির দূর্গ বলে পরিচিত বগুড়ার সোনাতলা পৌরসভায় বিএনপির ভরাডুবি এর আগে কখনো হয়নি।