মানবতাবিরোধী অপরাধ মামলার ২ আসামি গ্রেফতার

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ২০:২২

ময়মনসিংহ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মুক্তাগাছা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-  মুক্তাগাছা উপজেলার বিনোদবাড়ি গ্রামের মৃত জবেদ আলী মুন্সীর ছেলে আব্দুস সালাম (৬৮) ও আড়াইবাড়িয়া গ্রামের মৃত তমিজ উদ্দিন ফকিরের ছেলে সুরুজ আলী ফকির (৭০)।

মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশিদুল হাসান রাশেদ জানান, আব্দুস সালামকে কুড়িপাড়া থেকে এবং সুরুজ আলীকে আড়াইবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।