সীমান্তের ওপারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১০:৩৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার পর কাশিপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম ( ৩০ ) নামে এক বাংলাদেশি মারা গেছেন। তিনি লেবুতলা গ্রামের  মনসুর মন্ডলের ছেলে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। 
 
বিজিবি’র যশোর ২৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ৮/৯ জন বাংলাদেশি জিরো লাইন পার হয়ে ভারতে ঢোকেন।  কাটাতারের বাইরে বসবাসকারী কাশিপুর গ্রামের ভারতীয়রা হুক লাগিয়ে বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ নেয়। এ বিদ্যুতের খোলা তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক বাংলাদেশি মারা যায়। তার সঙ্গিরা আজ মঙ্গলবার সকালে লাশ বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে।
 
 
 
ইত্তেফাক/এমআই