খুলতে শুরু করেছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১১:২৭
রাজধানীর নামি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো খুলতে শুরু করেছে। তবে এখনো সব স্কুল খুলেনি। গতকাল সানিডেল স্কুল ও লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার থেকে খুলবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা ও মাস্টারমাইন্ড স্কুল।
 
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে জুন মাসের প্রথমদিক থেকেই গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে গত মাসের মাঝামাঝি থেকে একে একে খোলার কথা ছিল স্কুলগুলো। কিন্তু ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দৃশ্যপট বদলে যায়। নিহত জঙ্গিদের মধ্যে তিনজনই পড়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে।
 
জানা যায়, স্কলাসটিকার পাঁচটি শাখায় গত ২৪ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অভিভাবকদের জানিয়ে দেয়া হয় অনিবার্য কারণে স্কুল বন্ধ থাকবে। মাস্টারমাইন্ড স্কুলও গত ২৪ জুলাই খোলার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ৩১ জুলাই করা হয়। পরে তা পরিবর্তন করে ৮ আগস্ট নির্ধারণ করা হয়। সানিডেল স্কুল খোলার কথা ছিল গত ৩১ জুলাই। কিন্তু ওরিয়েন্টেশন শেষে জানিয়ে দেওয়া হয় অভিভাবকদের উদ্বেগের কারণে আপাতত স্কুল বন্ধ থাকবে। সোমবার স্কুলটি খোলা হয় এবং পুরোপুরিভাবে ক্লাস শুরু হয়। লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলও গত সপ্তাহে খোলার কথা ছিল। কিন্তু তারাও গতকাল থেকে ক্লাস শুরু করেছে।
 
ই্ত্তেফাক/এএসএস