চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম লাল মিয়া (৪৫)। নিহত লাল মিয়া কুড়িগ্রামের আবদুস সাত্তারের ছেলে এবং কনফিডেন্স সিমেন্ট কারখানার নিরাপত্তারক্ষী হিসেব কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকালে উপজেলার মাদামবিবিরহাটে ফরেস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল আটটার দিকে উপজেলার মাদামবিবিরহাটে ফরেস্ট অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান লালমিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছালে আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।ৎ
ইত্তেফাক/এএসএমইউ
