মেলান্দহে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৫:৫৭
জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত. আবু সাইদ (৮) উপজেলার পাঠানপাড়া গ্রামের কবির আলীর ছেলে।
 
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় আবু সাইদ বাড়ির উঠানে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বন্যার পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘোষপড়া ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ