ছেলে স্ত্রীকে বেশি মনোযোগ দেয়ায় পুত্রবধূ ও পুত্রবধূর মাকে হত্যা করেছে এক নারী। হত্যার পরে তাদের কান কেটে দেয়া হয়েছে।
ভারতের মুম্বাইয়ে ঘটেছে এই মর্মন্তুদ ঘটনা। সোমবার রাশিদা আকবারালি ওয়াসানি তার পুত্রবধূ সালমা মখদুম ওয়াসানি ও পুত্রবধূর মা শামিম লতিফ শেখকে ঘুমের ওষুধ মেশানো খাবার খাইয়ে বেহুশ করে। তখনই আকবারালি ওয়াসানি তাদের ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা ও কান কেটে হত্যা করেন।
এরপর মুম্বরা থানায় নিজেই আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, সালমার সঙ্গে রাশিদার পুত্র মাখদুম ওয়াসানির সঙ্গে চার বছর আগে বিয়ে হয়েছিল। সম্প্রতি তাদের একটি পুত্র সন্তান হয়েছিল। এনডিটিভি।
