হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুই জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আটককৃতরা হলেন- নুর আলম ও আব্দুল হালিম।
মঙ্গলবার সকালে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা দু’জন যাত্রীর চারটি লাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, সকাল ৯ টার দিকে ফ্লাই দুবাইয়েরে-এফজেড৫৮৩ ফ্লাইটে করে আরব আমিরাত থেকে শাহজালালে অবতরণ করেন মুন্সিগঞ্জের নূর আলম ও ফেনির আব্দুল হালিম। তাদের সঙ্গে থাকা চারটি লাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন দক্ষিণ কোরিয়ার তৈরি ইজি ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়। তারা দু’জনই আরব আমিরাতে চাকরি করতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
