পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে তিনটি নতুন ফেরিঘাট তৈরি করা হলেও সড়ক খুলে না দেয়ায় ফেরি পারাপারে তেমন উন্নতি হয়নি।
বিআইডব্লিউটিসির আরিচা জোনের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান জানান, দৌলতদিয়ার ৪, ৩ ও ২ নম্বর ফেরি ঘাট নির্মাণ শেষ করা হয়েছে। তবে নব নির্মিত সড়ক ব্যবহারের জন্য সড়ক ও জনপথ বিভাগ উন্মুক্ত করলে যানবাহন চলাচল করতে পারবে। ১ নং ঘাটটি নতুন এলাকায় স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে।
