শপথ নিলেন কুমিল্লার ৫ উপজেলার ২৭ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান।
মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল তাদের শপথ বাক্য পাঠ করান।
জানা গেছে, জেলার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, বুড়িচং, মুরাদনগর ও চৌদ্দগ্রাম উপজেলার ২৭ ইউপি চেয়ারম্যান মঙ্গলবার দুপুরে শপথ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল জাহিদ পাবেলসহ সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
শপথ গ্রহণ শেষে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মামুনুর রশীদ প্রমুখ।
