কুষ্টিয়ায় ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২০:৩২
কুষ্টিয়া শহরের চৌড়হাসে ট্রাকচাপায় তরিকুল ইসলাম নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম সদর উপজেলার আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরে কাজ শেষে চৌড়হাস এলাকায় দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তরিকুল ইসলাম। এ সময় অপরদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।