শিবগঞ্জে শতাধিক গুলি ও অস্ত্রসহ গ্রেফতার ২

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২১:০১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শতাধিক গুলি ও পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আমতলা গ্রামের আসামুদ্দিনের ছেলে কাবিল (২৫) ও টাঙ্গাইল জেলার  ভূঞাপুর থানার চরশুসয়া গ্রামের আ. রশিদ মোল্লার ছেলে  আসাদুল ইসলাম (২০)।
 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ পৌর এলাকার লাকীর মোড়ে দুই মোটরসাইকেল আরোহীর কাছ থেকে দুটি পিস্তল, ১১০ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আমতলা গ্রামের আসামুদ্দিানের ছেলে কাবিল (২৫) ও টাঙ্গাইল জেলার  ভূয়াপুর থানার চরশুসয়া গ্রামের আ. রশিদ মোল্লার ছেলে  আসাদুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।