আড়াইহাজারে জাকির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে স্ত্রীসহ গ্রেফতার করেছে পুলিশ ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালদী পৌর সভার উলুকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় । তিনি ওই গ্রামের মৃত শক্কুর আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, জাকির ও তার স্ত্রী সুমনা (৩০) আড়াইহাজার থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। জাকিরের বিরুদ্ধে আড়াইহাজার থানার এক ডজনেরও বেশি মামলা রয়েছে। তাছাড়া ৪-৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
