দিনাজপুরের ফুলবাড়িতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ি-পার্বতীপুর রেলপথের রসুলপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের নিবাস চন্দ্রের স্ত্রী সরস্বতী রাণী (৪০) ও তার মেয়ে আদর্শ কলেজপাড়া কলোজিয়েট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ফাল্গুনী রাণী (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরস্বতী রাণী ও তার মেয়ে ফাল্গুনী রাণী রেললাইনের ওপর দিয়ে রামভদ্রপুর গ্রামে যাওয়ার পথে ঢাকা থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
