কাউনিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২২:৪৭
রংপুরের কাউনিয়া উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে  দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে সাধু বিলে ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার সাধুগ্রামের মালেকের ছেলে রেজাউল (৮) ও একই গ্রামের শামসুলের মেয়ে শাহানাজ (১০)। তারা সাধুগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।