বাগদাদে হাসপাতালে আগুন লেগে ১১ সদ্যোজাত শিশুর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৫:৪৫
বাগদাদে একটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে আগুন লাগায় কমপক্ষে ১১টি সদ্যোজাত শিশু মারা গেছে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বাগদাদের ইয়ারমুক টিচিং হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে এই আগুন লাগে।
 
আরো ৭টি শিশু  ও ২৯ জন নারীকে অন্যান্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। বিবিসি নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ১৯ জনের শরীর পুড়ে যাওয়া ও ধোয়াতে নিঃশ্বাস নেয়ার জন্য চিকিৎসা দেয়া হচ্ছে। বাজে ব্যবস্থাপনার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগা ইরাকে নিয়মিত ঘটনা। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ