নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৫:৫৭
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত আব্দুস ছাত্তার (৬৫) পার্শ্ববর্তী উপজেলার কাশীপুর ইউনিয়নের শ্যামপুর ফারুক বাজার এলাকার কছিমুদ্দিনের ছেলে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলাধীন নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের বালাটারী নামক স্থানে নাগেশ্বরী গামী একটি অটোরিক্সাকে পিছন দিকে থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিক্সার যাত্রীরা মাটিতে ছিটকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।  ঘটনার পর ট্রাকের চালককে আটক করা হয়েছে।
 
এ ঘটনায় নিহতের স্ত্রী জরিনা খাতুন (৫৫) বাদী হয়ে মামলা করেছেন।
 
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান বলেন, আটক ট্রাক চালক আলমগীর হোসেনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ